শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

সাতক্ষীরা পৌরসভার উত্তর পলাশপোল ৯ নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার উত্তর পলাশপোল ৯ নং ওয়ার্ডে  সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন  করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুলাই’২৪) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

পৌরসভার অর্থায়নে উত্তর পলাশপোল প্রধান সড়কের সামনে কৃষি ব্যাংকের কর্মকর্তা আসাদুর রহমান ম্যানেজার  বাড়ির হইতে মিহীর কুমার স্যারের বাড়ির সামনে পর্যন্ত  ২শ’ ৯৯ ফুট  সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ করা হচ্ছে। দীর্ঘ দিনের   প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর কে সাধুবাদ জানিয়েছে এবং এলাকাবাসীর পক্ষ থেকে এসময় উপস্থিত সকলকে মিষ্টি খাওয়ানো হয়েছে।

এসময়  উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর, এলাকাবাসী শেখ জালাল উদ্দিন, মোঃ আমিনুর ঢালী, আবু সাত্তার, মজিবর ঢালী, দেব কুমার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ- সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী মো. আব্দুল মোতালেব, ঠিকাদার হাফিজুর রহমান খান সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!