শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা পৌরসভায় সংবর্ধনা ও মতবিনিময় সভায়- আ. ফ. ম রুহুল হক এমপি

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার উন্নয়নের রুপকার ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির শুভাগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ মে ‘২৪) বিকালে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌর মেয়রের কার্যালয়ে  সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও পৌরসভার সিইও নাজিম উদ্দীনের সঞ্চালনায় সম্বর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ  আ ফ ম রুহুল হক এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন, আমি কথা বলতে বেশি পছন্দ করি না কাজ করতে বেশি পছন্দ করি। আমি কাজের মানুষ সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে আমাকে দিয়ে আপনারা কাজ করিয়ে নেবেন। পৌর সভার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পৌর সভার উন্নয়ন হলে সাতক্ষীরা জেলার উন্নয়ন হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে তা কেউ অস্বীকার করতে পারবে না। পদ্মা সেতু নিয়ে বিরোধী দলীয় নেতা কর্মীরা সমালোচনা করেছিল বর্তমানে সারাদেশের মানুষ তার  সুফল ভোগ করছে। পৌরসভার উন্নয়নে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সাতক্ষীরা মানুষ বারবার ভুল করে উন্নয়ন বঞ্চিত হয়। বর্তমানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে কাজী ফিরোজ হাসান দায়িত্ব পালন করছে। সে খুব উদ্যমী। সে আমাদের দলের ছেলে অত্যন্ত সফলভাবে কাজ করতে পারবে। পৌরসভার উন্নয়নে আমাকে দিয়ে কাজ আদায় করে নেবেন। সকলে মিলে সাতক্ষীরা পৌর সভার উন্নয়ন করতে হবে। আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে নিয়ে এসেছে। তার কারনে দেশের উন্নয়নে কাজ করতে পারছি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর অণিমা রানী মন্ডল, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন প্রমুখ।

এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা জলবায়ু পরিবর্তনে সাতক্ষীরা পৌরসভার জন্য অর্থ বরাদ্দ তহবিল, শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতার ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থায় বরাদ্দের  দাবী তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র রাবেয়া পারভীন, পৌরসভার ৭নং কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপুসহ সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!