সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তালার মাছিয়াড়ায় ভিলেজ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত কোটালীপাড়ায় পানিতে ডু বে শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত গোপালগঞ্জে আবহাওয়া অনুকূলে থাকলে পৌর ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত  দেবহাটায় ১২৭টি ঈদের জামাতের নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ছিল জাতির পিতাকে সপরিবারে হত্যার ধারাবাহিকতা-এড. জহুরুল হায়দার বাবু

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও আয়োজনে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৩রা নভেম্বর ২০২০) সন্ধ্যা ৬ টায় জেলহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, শ্যামনগর উপজেলা আওয়ামিলীগ এর সহ-সভাপতি ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানএড. জহুরুল হায়দার বাবু এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদে মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় জহুরুল হায়দার বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়।মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাঁর ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জমানকে ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয়। কারাগারের অভ্যন্তরে এ ধরনের বর্বর হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি ও নওয়াবেঁকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা আওয়ামিলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডা. মুজিবর রহমান,নকিপুর সরকারি হরিচরন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান, উপজেলা আওয়ামিলী যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মজিদ, যুবলীগের সদস্য আহসানুর রহমান, হারুন সহ উপজেলা আওয়ামিলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন ।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি মহসিন কলেজ মসজিদের পেশ ইমাম রবিউল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!