শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভারতে রবীন্দ্র জন্মোৎসবের উদ্বোধন করলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে

বিশ্বকবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে রবীন্দ্র জন্মোৎসব “কবিগুরু তুমি হে” অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ মে’২৪) ভারতীয় সময় ৫টা ১৫ মিনিটে দশরুপক ভারত’র আয়োজনে ভারতের বর্ধমান শহরের ঐতিহাসিক বর্ধমান টাউন হলে অনুষ্ঠানের সভাপতি ও উদ্বোধক হিসেবে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীদের সমন্বয়ে রবীন্দ্র জন্মোৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

রবীন্দ্র জন্মোৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তণ ব্যুরো চীফ সুবীর ভৌমিক।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের সংসদ সদস্য শ্রী দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. অংশু সেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দশরুপক ভারত’র সম্পাদক অরবিন্দ ঘোষ। আলোচনা সভা শেষে রবীন্দ্র জন্মোৎসবে এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীদের সমন্বয়ে রবীন্দ্র সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। এসময় এপার বাংলা ও ওপার বাংলার অতিথি, দশরুপক ভারত’র সদস্য ও এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দশরুপক ভারত’র সদস্য তুষার চৌধুরী, তনিমা সেন ও অনুরাধা দে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!