শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সামেকে সমাবেশ

✍️শেখ আকিব হোসেন☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্রআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে পতাকা উত্তোলন, ছাত্রসমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার (৬ মে’২৪) দুপুরে কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি রায়হান কবির বলেন, আমাদের ফিলিস্তিনি মা-বোন ও বিশেষ করে শিশুদের ওপর ইসরায়েল যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে এই অমানবিক নির্যাতন বন্ধ করতে হবে এবং অতিসত্ত্বর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীনতা দিতে হবে।

যুগ্ম-সাধারণ সম্পাদক নওশাদ নাহিদ বলেন, বিশ্বের সকল রাষ্ট্রকে মানবিক দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিন রাষ্ট্রের পাশে দাঁড়ানো উচিত এবং ইসরায়েল রাষ্ট্র যে অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে, আন্তর্জাতিক আদালতে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি মেহরাব হোসেন, আলিফুল ইসলাম দিপ, প্রিন্স সাহা ও সামিয়ান ইমু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান মাহিন ও সোহানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহদী শাওন, রুকাইয়া খানম ও মিনহাজুর রহমানসহ অনান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!