সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তালার মাছিয়াড়ায় ভিলেজ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত কোটালীপাড়ায় পানিতে ডু বে শিশুর ম র্মা ন্তি ক মৃ ত্যু, ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত গোপালগঞ্জে আবহাওয়া অনুকূলে থাকলে পৌর ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত  দেবহাটায় ১২৭টি ঈদের জামাতের নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরার আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া প্রতারক ওমর ফারুখ অবশেষে পুলিশের খাঁচায় বন্দী

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৪০৮ বার পড়া হয়েছে

প্রতারণার ফাঁদ ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের দায়েরকৃত মামলায় রায় শুনে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামী ফাস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ এর ম্যানেজার প্রতারক ডা. ওমর ফারুখকে যশোরের মনিরামপুর উপজেলার তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বাড়ি সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়ায়।

ঘটনার বিবরণে জানা যায়, ফাস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ এর সাতক্ষীরা শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে কাটিয়া লস্করপাড়ার ডাঃ ওমর ফারুক ও তার দু’ সহোদর জাহিদুল ও শহীদুল সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা প্রতারণা করে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে গত ১৯ জানুয়ারি যুগ্ম জজ দ্বিতীয় আদালত তাদের প্রত্যককে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়। রায় শুনে কাঠগাড়া থেকে কৌশলে পারিয়ে যায় ওমর ফারুখ।

গোপন খবরের ভিত্তিতে মনিরামপুর থানার পুলিশ তাকে শনিবার রাতে তার শ্বশুরবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। খবর পেয়ে সদর থানার পুলিশ তাকে নিয়ে আসে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার সকাঊল ওমর ফারুককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!