শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা পৌরসভার পারকুখরালী আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার পার কুখরালী এলাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান।

এসময় তিনি বলেন, ‘বর্তমান সাতক্ষীরা পৌরসভার রাস্তাঘাট ও পরিকল্পিত ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। পৌরসভার জনবহুল এ রাস্তাটি দীর্ঘদিন বেহাল ছিল। স্কুলগামী শিক্ষার্থীসহ এলাকার সাধারন মানুষের চলাচলে চরম দূর্ভোগ পৌহাতে হত। এই রাস্তাটি নির্মাণ হওয়ায় মানুষের চলাচলের কষ্ট লাঘব হবে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।’

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, মাহাবাত হোসাইন, এসও তুষার রায় চৌধুরী, কার্য সহকারী মো. আব্দুল মোতালেব, ঠিকাদার সৈয়দ শাহিনুর রহমান, শেখ আব্দুল লতিফ, আজিজুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম মন্টু, রুস্তম আলী, আব্দুল জবার, আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে পার কুখরালীর ডা. ওজিহারের বাড়ির সামনে থেকে পার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পর্যন্ত ৩০০ মিটার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ করা হচ্ছে। দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলনসহ পঞর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!