শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পশ্চিমপাড়ায় প্রধান অতিথি হিসেবে রাস্তায় নির্মাণ সামগ্রী ঢেলে ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পশ্চিম পাড়ায় কোভিড-১৯ প্রকল্পের আওতায় প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে শেখ ফিরোজ আহমেদের বাড়ি হতে দারুস সালাম মসজিদ পর্যন্ত ২৬০ মিটার আরসি সি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে।

এসময় রাস্তার নির্মাণ কাজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পৌরসভার ১,২ ওনং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপসহকারী প্রকৌশলী মহব্বত হোসাইন, কামরুজ্জামান শিমুল, কার্যসহকারি আব্দুল মোত্তালেব প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!