বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া

ঝালকাঠিতে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️আবু সায়েম খান📝ঝালকাঠি জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯০ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তারা উপজেলার ৪নং গালুয়া ও ৬ নং মঠবাড়ি ইউনিয়নের ব্যক্তিবর্গের সাথে এ মতবিনিময় সভা করেন। নারীপক্ষের অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্পের উদ্যোগে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও চিলড্রেন ইয়ূথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) এ আয়োজন করেন।

সাইডো পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোঃ শাহ জালাল হাওলাদার, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি নাজমিন পাখি, মঠবাড়ি মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আঃ মন্নান, প্রেসক্লাব সভাপতি মোঃ এনামুল হোসেন খান, সমাজকর্মী আলমগীর শরীফ, মঠবাড়ি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্রদাস মাতব্বর, ইউপি সদস্য স. ম. রিয়াদ, তারুন্যের কন্ঠস্বর সংগঠনের সদস্য শামসুন নাহার, নাসরিন আক্তার মুক্তা, হাফিজা আক্তার, জেলা সমন্বয়কারি রাফিউল ইসলাম প্রমুখ। এসময় দুই ইউনিয়নের শিক্ষক, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!