গাজীপুরে শেখ রাসেলের ৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ
আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক:
প্রকাশের সময় :
রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
৪০৯
বার পড়া হয়েছে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা, মিলাদ, দোয়া মাহফিল ও হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার এ উপলক্ষে সকালে যুবলীগ নেতা হিরা সরকারের উদ্যোগে মহানগরের নাওজোড় এলাকার আলেকজান বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এক হাজার অসহায় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। শেখ রাসেলের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগনেতা রাশেদ আলম, আলমগির হোসেন, নাজমুল আহসান জুয়েল, জুয়েল সরকার, রাশেদুজ্জামান মাসুম, মশিউর রহমান সায়মুন।