বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জ পৌর নির্বাচনে নৌকার কান্ডারী হতে দোয়া চেয়েছেন বাবুল আক্তার বাবলা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৮১৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ পৌর নির্বাচনে নৌকার কান্ডারী হতে পৌর এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া চেয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক বাবুল আক্তার বাবলা।

আসন্ন গোপালগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে তিনি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ইতোমধ্যেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত সকল শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সহ উঠান বৈঠক করে নিজের জন্য দোয়া চাইতে শুরু করেছেন তিনি। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ড.শেখ ফজলুল করিম সেলিম এর ছবি সম্বলিত প্ল্যাকার্ডে বিভিন্ন ধরনের মূল্যবান বাণী সংযোজন করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন অলিগলি ও স্থাপনায় টাঙ্গিয়েছেন তার সমর্থকেরা।

গোপালগঞ্জে পৌর মেয়র পদপ্রার্থী বাবুল আক্তার বাবলা গণমাধ্যমকে বলেন, সঠিক নেতৃত্বের প্রভাবে একটি পরিবার, প্রতিষ্ঠান, দেশ-এমনকি বিশ্বও বদলে যেতে পারে। পৃথিবীর ইতিহাস আসলে নেতৃত্বের ইতিহাস। একজন যোগ্য নেতা ও তাঁর নেতৃত্বের হাত ধরে একটি নতুন সভ্যতার জন্ম হতে পারে, শুরু হতে পারে নতুন যুগ। নতুন যুগের শুভ সূচনায় জনগণকে তার পাশে থেকে তাকে সমর্থন করার পূর্ণ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, দেশজুড়ে করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে শুরু থেকেই তিনি জনগণের পাশে থেকে ইতোমধ্যেই সকল শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করে চলেছেন। এছাড়া ব্যক্তি পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বলে মনে করেন গোপালগঞ্জের সচেতন ভোটাররা।

একাধিক যোগ্য প্রার্থীর অংশগ্রহণে আসন্ন গোপালগঞ্জ পৌর নির্বাচন মুখরিত হয়ে উঠবে, জনগণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে তাদের যোগ্য পৌরপিতাকে খুঁজে নিবেন এমনটিই প্রত্যাশা অভিজ্ঞ মহলের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!