বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

গোপালঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ বদলি, নতুন অধ্যক্ষ গোলাম মোস্তফা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৬০৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ লিয়াকত হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচারের পর স্বাস্থ্য অধিদপ্তর নড়েচড়ে বসে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-সচিব মল্লিকা খাতুনের স্বাক্ষরিত ১১ অক্টোবর এক প্রজ্ঞাপনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ লিয়াকত হোসেনকে ডিমোশন দিয়ে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে এবং একই আদেশে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে খুলনা মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ খান গোলাম মোস্তফাকে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যঅধিদপ্তরের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ৮১ জন ডাক্তারের মধ্যে ৭৪ জন অনুপস্থিত থাকেন। অধ্যক্ষ প্রতি সপ্তাহে সরকারি তেল খরচ করে বরিশালে যান। সেখান থেকে বিমানযোগে ঢাকায় যান ও পরের সপ্তাহে আবার বিমানযোগে বরিশালে আসেন। সেখান থেকে সরকারি গাড়ির তেল খরচ করে গোপালঞ্জে আসেন। করোনা শুরু হওয়ার পরেই তিনি গোপালগঞ্জে করোনা পরীক্ষার আরটিপিসিআর মেশিন আনতে অনীহা প্রকাশ করেন। সব কিছু মিলে গোপালগঞ্জ স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়েছিলো। এছাড়া আউটসোর্সিং নিয়োগে অনিয়ম ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের দুই কর্মকর্তার অঢেল সম্পদের অনুসন্ধান করছে দুদক।

বঙ্গবন্ধু’র জন্মভূমি, গর্বিত এই গোপালগঞ্জ জেলার সকল শ্রেণি-পেশার মানুষ যেন মানসম্মত স্বাস্থ্যসেবা জেলায় স্থাপিত সকল সরকারি হাসপাতাল থেকে সহজে পেতে পারেন সেদিকে নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ অভিজ্ঞ মহলের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!