সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জ রি মা না ও তেল জ ব্দ কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা দেবহাটার সখিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানে ভাং চু র ও লু ট পা ট: থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ৭৫ বছরে বৃদ্ধ নিখোঁজ!

ডিএনসি রাজশাহী গোয়েন্দা শাখার অভিযানে বড়াইগ্রামে কম্পিউটারের কেসিংয়ের ভিতর থেকে গাঁজা উদ্ধার(ভিডিওসহ)

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রামে কম্পিউটারের কেসিংয়ের ভিতর থেকে চার কেজি গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারের একটি রেস্টুরেন্টের সামনে থেকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তজর রাজশাহী বিভাগীয় কার্যালয় এই গাঁজা উদ্ধার করে। উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম মোশারফ হোসেন (৪৬)। তিনি উপজেলার ভবানীপুর পাবনা পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতেৃত্বে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারের একটি রেস্টুরেন্টের সামনে বিভিন্ন যান বাহনে তল্লাশী করা হয়। তল্লাশীকালে মোশারফ হোসেনের মোটরসাইকেল সাথে থাকা কম্পিটারের কেসিংয়ের ভিতর থেকে পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোটর সাইকেলটি জব্দ করা হয়।

উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, মাকদ দ্রব্য নিয়ন্ত্রন আইনে উপ-পরিদর্শক মোসাদ্দেক হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যহত থাকবে। বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, এই বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আগামীকাল বুধবার আদালতে সোপর্দ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!