শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় কৃষকলীগের অফিস ভাংচুর, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি অবমাননা

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় পৌর কৃষকলীগের কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। 
গতকাল শনিবার(১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা হামলা চালিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি সহ একটি কম্পিউটার ও বেশকিছু আসবাবপত্র ভেঙেচুরে রেখে পালিয়ে যায়। 
এ ব্যাপারে পৌর কৃষকলীগের সভাপতি মোঃ রাশিদ হাসান চৌধুরী বাবু জানান, রাত ১১টার দিকে তিনি অফিসে কাজ শেষ করে বাসায় যান। সকাল ৭টার দিকে এসে অফিসের শাটার খোলা দেখে ভেতরে গেলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সহ কম্পিউটার ও আসবাবপত্র ভেঙে চুরমার করা অবস্থায় দেখেন তিনি। পরে পুলিশ খবর দেওয়া হয়। এছাড়া অফিসে থাকা বেশকিছু নগদ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা। 
এ ব্যাপারে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান জুয়েল জানান, যারা এই কাজ করেছে তাদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে। 
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!