বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

কোনাবাড়ীতে ৯ দফা দাবী বাস্তবায়নে মানব বন্ধন অনুষ্ঠিত

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ ট্রাক কাভারভ্যান মালিক -শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে বি.আই. ডব্লিউ. টি.এর অভিযানে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ সড়ক আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমূহ সংশোধনসহ ৯ দাবী বাস্তবায়নে মানব করা হয়েছে।

শনিবার (১০সেপ্টেম্বর ২০২০) ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী নতুন বাজার ফ্লাইওভার এর নিচে  বাংলাদেশ ট্রাক কাভারভ্যান মালিক সমিতি কোনাবাড়ী শাখার আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে ৯ দফাদাবী পাঠ করেন,বাংলাদেশ ট্রাক কাভারভ্যান মালিক সমিতি কোনাবাড়ী শাখার কার্যনির্বাহী সদস্য তাইজুল ইসলাম নয়ন। তিনি বলেন,গত ২৬ আগষ্ট বি আই টি ডব্লিউ টি কর্তৃক গাবতলি বেড়ীবাঁধ এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে ১৭ টি ট্রাক ও ড্রাম ট্রাক ভাংচুর ও ৪ টি মালামালসহ ট্রাক নিলাম করায় ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে। উক্ত ঘটনার সাথে জড়িত বি. আই. টি. ডব্লিউ. টি এর যুগ্ম পরিচালক (বন্দর) এ কে এম আরিফ উদ্দিন ও কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অপসারণ ও শাস্তি দিতে হবে। সেই সাথে জড়যন্ত্রের সাথে যুক্ত মোঃ শহিদুল্লাহ, মোঃ ইসমাইল এবং নজরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশের মহাসড়কের পাশে এবং জেলায় জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগার নির্মাণ করতে হবে। টঙ্গী ট্রাক কাভার ভ্যান টার্মিনাল স্থায়ী করতে হবে। যাত্রা বাড়ী ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্ধরসহ স্থায়ী ট্রাক টার্মিনাল করতে হবে। দূর্ঘটনায় মৃত্যুজনিত কারনে তদন্ত ব্যাতিরেখে ৩০২ ধারার মামলা বন্ধ করতে হবে।

সড়ক পরিবহণ আইন ২০১৮- সম্পর্কে যে সব সংশোধনী বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহণ ফেডারেশনের পক্ষ থেকে ইতিপূর্বে দেয়া হয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। বি. আর. টি. এর কাছে জমাকৃত ড্রাইভিং লাইসেন্স অবিলম্বে  সরবরাহ করতে হবে এবং না দেয়া পর্যন্ত ড্রাইভারদের চলমান লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর সুযোগ দিতে হবে। যানবাহনে বর্ধিত আয়কর প্রত্যাহার করতে হবে। সড়ক ও মহাসড়কে পুলিশ হয়রানি, মাস্তান, সন্ত্রাস চাঁদাবাজী বন্ধ করতে হবে। বি. আই. টি. ডব্লিউ. টি এর বিভিন্ন ফেরিঘাট ও টার্মিনালে ইজারা দেয়া বন্ধ করে পূর্বের ন্যায়  বি. আই. টি. ডব্লিউ. টি নিজস্ব ব্যবস্থাপনায় করতে হবে এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক কাভারভ্যান মালিক সমিতি কোনাবাড়ী শাখার সহ-সভাপতি ফজলুল হক,সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান পাঠান,বাংলাদেশ ট্রাক কাভারভ্যান ইউনিয়ন এর কোনাবাড়ী শাখার সাধারণ সম্পাদক মোঃ নিজাম হাওলাদার প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!