বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

করোনাকালে প্রধানমন্ত্রীর দেয়া উপহার আজও বিতরণ করেনি কাউন্সিলর নাসির

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ১৬০৩ বার পড়া হয়েছে

করোনাকালের প্রধানমন্ত্রীর দেয়া উপহার ত্রাণসামগ্রী না দিয়েই রেখে দেওয়া হয়েছে কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর টেলিফোন ভবনে।

সরেজমিনে গিয়ে দেখা যায় ১০ কেজি ওজনের ৫২ টি চাউলের পেকেট রয়েছে টেলিফোন ভবনে। অথচ ওই ত্রাণসামগ্রী থাকার কথা ছিলো তার নিজ অফিসে। মহামারী করোনাভাইরাস এর সময় মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন অসহায় হতদরিদ্রের মাঝে বিতরণের জন্য। কিন্তু তিনি তা বিতরণ না করে ওই ভবনের সিঁড়ির নিচে রেখেদেন। যারফলে চাউল গুলো নষ্ট হওয়ার পথে। নাম প্রকাশে অনিচ্ছুক ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের এক নেতা জানান, কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা চেহারা দেখে তার নিজের লোকদের মাঝে কিছু ত্রাণসামগ্রী দিয়েছে। অনেকের আইডি কার্ড নিয়েছে কিন্তু তাদের ত্রাণসামগ্রী  বুঝে পায়নি। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণসামগ্রী গাজীপুর সিটি কর্পোরেশনের মাধ্যমে বিতরণ করলেও রাখা হয়নি আওয়ামীলীগের কোন নেতাকর্মীকে। কেন রাখা হয়নি জানতে চাইলে তিনি বলেন, নেতাকর্মীদের রাখলেতো আর অনিয়ম করা যাবেনা। তার ওয়ার্ডের এক রিক্সা চালক জানান, বাবা আমি চারদিন গুরছি তাও আমারে চাউল দেয়নাই। হুনছিলাম সরকারের কাছ থাইকা অনেক চাউল আইছে।

এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির মোল্লা বলেন,চাউল গুলো গোডাউনে রাখা হয়েছে। প্রতিদিন বিতরণ করা হচ্ছে। মাষ্টার রোলে যাদের নাম আছে তাদের দেওয়া হচ্ছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭ এর সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমান বলেন, আঞ্চলিক এক অফিসারের মাধ্যমে অনেক আগেই প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
তবে এতদিন ত্রাণ থাকার কথা নয়।

কোনাবাড়ী মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এমদাদ হোসেন জানান, এ বিষয়টা দেখেন ডিসি  (জেলা প্রশাসক)। তিনি বলেন, আগামীকাল ওই কাউন্সিলরকে ডিসি অফিসে কাগজ পত্র নিয়ে যেতে হবে। যদি তার কাজপত্র বৈধ থাকে সেটা ডিসি (জেলা প্রশাসক) দেখবে। আর যদি কাগজ পত্র অবৈধ হয় তাহলে ডিসি (জেলা প্রশাসক) নিজে বাদী হয়ে ব্যবস্থা নিবেন।

এব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম এতদিন ত্রাণসামগ্রী রাখার কোন নিয়ম নাই। অন্য আরেকটি সরকারী ভবনে রেখে তিনি নিয়ম বহির্ভূত কাজ করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!