বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

এদেশে কোন ধর্ষণকারী ছাড় পাবে না, বঙ্গবন্ধু’র সমাধিতে পুলিশের আইজিপি ড.বেনজীর আহমেদ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১৭৬৯ বার পড়া হয়েছে

এদেশে কোন ধর্ষণকারী ছাড় পাবে না, অভিযুক্ত সকলকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। যাতে দ্রুত বিচার কাজ সম্পন্ন করা যায়।

বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে দুপুর সোয়া ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকলের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি পেতে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), ডিআইজি (অপারেশন) এম.খুরশীদ আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার), খুলনা মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মাসুদুর রহমান, ডিআইজি মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ মো.আসাদ, অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা, র‍্যাব-৮ এর সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম বিপিএম, এপিবিএন -এর সিইও নিজামুল হক মোল্লা সহ ঢাকা, খুলনা, বরিশাল ও পুলিশ হেডকোয়ার্টাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, খুলনা, বরিশাল, বাগেরহাট, গোপালগঞ্জ, হাইওয়ে পুলিশ মাদারীপুর, নড়াইল জেলা সমূহের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা আ.লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি শেখ লুৎফার রহমান বাচ্চু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহা সচিব শাবান মাহমুদ টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মো.সোলায় মান বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মো.ইলিয়াছ হোসেন সহ গোপালগঞ্জ জেলা ও উপজেলা আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এরপর আইজিপি ড.বেনজীর আহমেদ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তিনি জেলা ও উপজেলা পর্যায়ের আ.লীগ নেতৃবৃন্দের সাথে স্বল্প পরিসরে এক সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!