রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের দুই দিনব্যাপী ‘বিশ্ব সম্মেলন’ অনুষ্ঠিত

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৬১১ বার পড়া হয়েছে

বিশ্ব বরেণ্য সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ, শচীন দেববর্মণ এবং নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আচার্য শীলভদ্রের আবাসভূমি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য সংস্কৃতির তীর্থভূমি কুমিল্লায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি বলয়ের দুই দিনব্যাপী প্রথম ‘বিশ্ব সম্মেলন’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২ জুন) কুমিল্লার প্রাণ কেন্দ্র রাজা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘বিশ্ব সম্মেলন’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি কনপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত প্রমুখ।

ভারত থেকে আগত সংগঠনের প্রতিষ্ঠাতা সেবক ভট্টাচার্য্যরে নেতৃত্বে কীর্তিমান ও স্মরণীয় সাংস্কৃতিক পুরোধা ব্যক্তিত্বদের আবাসভূমিতে বাংলা সংস্কৃতি বলয়ের প্রথম ‘বিশ্ব সম্মেলনে’ দেশ-বিদেশের ১৫০ জন প্রতিনিধি, মন্ত্রী, এমপি, জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ শতাধিক ব্যক্তি যোগ দেন এই সম্মেলনে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!