বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

বঙ্গবন্ধু’র সমাধিতে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী-২ ও মহাপরিচালকসহ ৫৪ অতিরিক্ত সচিবের শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী-২ (অতিরিক্ত সচিব) ওয়াহিদা আক্তার, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো.আজিজুর রহমান সহ সদ্য পদোন্নতি প্রাপ্ত ৫৪ জন অতিরিক্ত সচিবগণ।

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াছুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডসি) মিন্টু বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!