সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জ রি মা না ও তেল জ ব্দ কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা দেবহাটার সখিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানে ভাং চু র ও লু ট পা ট: থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ৭৫ বছরে বৃদ্ধ নিখোঁজ!

সাতক্ষীরা জজকোর্ট চত্বর থেকে ইজিবাইক চুরি

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মামলার হাজিরা দিতে এসে সাতক্ষীরা জজকোর্ট চত্বর থেকে চুরি হয়েগেছে একব্যক্তির উপার্জনের শেষ সম্বল ইজিবাইক। 

চুরি হওয়া ইজিবাইকের মালিক কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব পাইকাড়া গ্রামের রুস্তম মীরের ছেলে মোঃ নূর আলম।

তিনি অভিযোগ করে বলেন, বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২০) মামলার দিন থাকায় কোর্টে হাজিরা দিতে এসে চুরি হয়েগেছে আমার একমাত্র উপার্জনের মাধ্যম ইজিবাইকটি। ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করি।
ঘটনার বিবরণে তিনি বলেন, ওই না-পেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছি।

কোর্ট চত্বরের এক চা বিক্রেতা বলেন, সাতক্ষীরা জজকোর্ট চত্বর থেকে গত দু’মাসে চুরি হয়েছে ৮টিরও বেশি ইজিবাইক। আর পাটকেলঘাটা, ঝাউডাঙ্গা, চুপনগরে গড়ে উঠেছে একাধিক ইজিবাইকের চোরায় বাজার।

এব্যাপারে জানতে চাইলে সদর থানার এস আই আহম্মদ আলী বলেন ইজিবাইক চুরির অভিযোগ পেয়েছি। ইজিবাইক উদ্ধারের চেষ্টা করছি। জজকোর্টের সামনের মহাসড়কে পাশে জেলা পুলিশের সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্ত করা যায়নি। জেলা প্রশাসকের মেনগেটে একটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটা অকেজো থাকায় চোর সনাক্ত করা যায়নি।

সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে ইজিবাইক চুরির ঘটনা। পৌরশহরে বেপরোয়া হয়ে উঠেছে ইজিবাইক চোরচক্রের একাধিক গ্রুপ। চোখের পলকে চুরি হয়েযাচ্ছে ইজিবাইক। পুলিশ চুরি হওয়া ইজিবাইকের দু’একটা উদ্ধার করতে পারলেও বেশিরভাগ সময়ে চোরচক্র থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!