শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় ডিবি পুলিশের হাতে বোমাসহ আটক ১, পরিত্যক্ত দুটি দেশীয় পাইপগান উদ্ধার

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর এলাকা থেকে বোমাসহ শাহরিয়ার এনাম কিংসান নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২০) দুপুরে তাকে আটক করা হয়।

এছাড়া পরিত্যক্ত অবস্থায় তালা থেকে দুটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।

আটক শাহরিয়ার এনাম কিংসান (৩৯) গদাইপুর গ্রামের এনামুল হকের ছেলে।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই ফরিদ হোসেন, এ এস আই জসীমউদ্দিন, এ এস আই প্রদীপ কুমার ও এ এস আই ইদ্রিস আলিসহ ডিবি পুলিশের একটি দল আশাশুনির গদাইপুর এলাকায় অভিযান চালাই। এসময় দুটি তাজা বোমাসহ শাহরিয়ার এনাম কিংসান নামের এক যুবককে আটক করা হয়। মামলা দিয়ে তাকে আদালতে পাঠনোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

অন্যদিকে, তালা উপজেলার ডুমুরিয়া গ্রামের জাফরের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দুটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!