বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

তালার তাসলিমা বেগম গ্রাম আদালতের মাধ্যমেই সুদিন ফিরে পেয়েছে

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৫ বার পড়া হয়েছে

গ্রাম আদালতে সম্পত্তি সংক্রান্ত, কাউকে উত্যক্ত করা, শ্রমিকের মজুরি পরিশোধ, ক্ষতিপূরণ আদায়সহ নানা ধরণের বিবাদের সমাধান দিয়ে আসছে। গ্রামীণ জনপদে ন্যায় বিচার আদায় নামমাত্র খরচ ফৌজদারি ও দেওয়ানী মামলার সমাধান মিলছে এখানে। ফলে থানা-পুলিশ বা আদালতে বিচারের দীর্ঘসূত্রিতা থেকে রেহাই মিলছে প্রাম্ভিক জনগোষ্ঠীর।

এমনি ভাবে গ্রাম আদালতের মাধ্যমেই নিজের জীবনের গতিপথ ফিরিয়ে এনেছে সাতক্ষীরার তালার উপজেলার তাসলিমা বেগমের। সে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামের রাজ্জাক গাজীর স্ত্রী।

তাসলিমা বেগম একই এলাকার জনৈক জব্বার মোড়লের কাছে ৭৫ হাজার টাকা ধার দিয়েছিল। তবে এই ধার দেওয়ায় যেন তার বড় অন্যায় হয়ে দাঁড়িয়েছিল। কারন তার ধার দেওয়া টাকাটা অবশেষে গ্রাম আদালতের মাধ্যমে ফেরৎ পেতে হয়েছে।

তাসলিমা বেগম তার ধার দেওয়া টাকা ফেরৎ পাওয়ার জন্য তালার খলিলনগর ইউনিয়ন গ্রাম আদালতে মামলা করেন। যার নং ০১/২০ পরবরর্তীতে ২২ জানুয়ারী ২০ তারিখে খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আজিজুর রহমান রাজু এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বরদের নিয়ে গ্রাম আদালত বসিয়ে তাসলিমা বেগমের টাকা তার কাছ হস্তন্তর করেন।

টাকা ফেরৎ পেয়ে তাসলিমা বেগমের স্বামী পার্শ্ববর্তী উপজেলার কাশিমনগর বাজারে একটি চায়ের দোকান দেন। সেখান থেকেই তার জীবনের গতিপথ ভিন্ন ধারায় প্রবাহিত হয়। তাদের এখন স্বছল একটি পরিবার।

তাসলিমা বেগম বলেন, আমি টাকা ফেরৎ পেয়ে এখন খুবই খুশি আজ আমাদের সংসার একটা ভালো অবস্থান তৈরী হয়েছে। আমি এখন খুব ভালো ভাবে পরিবার পরিজন নিয়ে দিনতিপাত করছি।

এবিষয়ে খলিলনগর গ্রাম আদালতের সহকারী কৌকলি মন্ডল জানান, গ্রাম আদালতের মাধ্যমে তার টাকাটা ফেরৎ দেওয়া হয়। তাসলিমা বেগম ছাড়াও এপর্যন্ত ১৮৫টি অসহায়, দরিদ্র, ভুক্তভোগী পরিবার গ্রাম আদালতের মাধ্যমে সহযোগীতা পেয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!