মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জেলার জনগুরুত্বপূর্ণ সড়ক নিয়ে সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন আহমেদ’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর ২০২০) বেলা ১১টায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সাতক্ষীরা জেলার গুরুত্বপুর্ন কয়েকটি রাস্তা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নিউমার্কেট থেকে আশাশুনী রাস্তা, আলিপুর চেকপোষ্ট থেকে ভোমরা পোর্ট, বিনেরপোতা থেকে আশাশুনি সড়ক হয়ে আলীপুর চেকপোস্ট পর্যন্ত আর একটি বাইপাস সড়কের ব্যবস্থা করা। এছাড়াও জেলার নাগরিকদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের নার্য্য দাবী তুলে ধরা হয়। নিউমার্কেট থেকে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত রাস্তা সংস্কার করার দাবী জানানো হয়। নির্বাহী প্রকৌশলী দাবি গুলো শুনে তিনি বলেন, বর্ষার পরপরই চেকপোস্ট থেকে ভোমরার রাস্তার কাজ শুরু হবে। আশাশুনি সড়কের কাজ ও শুরু হলেও বর্ষার কারনে একটু সমস্যা হচ্ছে বলে জানান তিনি। আগামী ২ দিনের মধ্যে নিউমার্কেট থেকে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত উপস্থিত চলার মতো ব্যবস্থা করে দেওয়ার আশ^াস প্রদান করেন। তিনি আরও বলেন, আপনারা আমার কাছে কিছু দাবি করেছিলেন সে দাবী কিন্তু আমি পুরণ করে দিয়েছি। যেমন ইটাগাছা থেকে বাকল পর্যন্ত রাস্তার দুই পার্শ্বে প্রশস্ত করা, বাইপাসের বিভিন্ন স্থানে জেব্র ক্রসিং দেওয়া, খুলনারোড মোড় প্রশস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রাস্তা ২৪ ফুট চওড়া রাস্তার প্রস্তাব একনেকে চলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়ে খোঁজখবর নিচ্ছেন। আর একটি বাইপাস সড়কের কথা বলা হচ্ছে এটি করার জন্য এম পি মহোদয়রা ডিওলেটার দিলে দ্রুত করা সম্ভব হবে। সর্বশেষে তিনি বলেন এভাবে আপনারা পাশে থাকলে আরও কাজ করাতে সুবিধা হবে।’ এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি.এম নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য এস.এম আবুল কালাম প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!