মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া সাতক্ষীরায় আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত  আশুলিয়ায় মা দ ক, কি শো র গ্যাং ও স ন্ত্রা সে র অ ভি যো গে বি ত র্কি ত ‘ই য়া বা সজীব’, ছাত্রদল থেকে ব হি ষ্কা রে র দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল নতুন সরকার, পুরোনো রাষ্ট্রপতি: কৌশল কোথায় বিএনপির?-ডঃ এ জেড এম মাইনুল ইসলাম পলাশ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বার্ষিক কার্যক্রম বিষয়ে এফজিডি, সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা সভা শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত পুলিশের সাতক্ষীরায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় কৃষক লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় কাটিয়াস্থ জেলা কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তেব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি শামসুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক শাহ্ মো. আনারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদিপ চন্দ্র বিশ্বাস, কষি বিষয়ক সম্পাদক সৈয়দ মো. ছাইরুদ্দীন, ১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ও পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শফিউদ্দিন ময়না, জুম্মান আলী সরদার প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!