বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

পূর্ণাঙ্গ জরুরি বিভাগ চালুর দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসদের কর্মবিরতি

মোঃ: আজিজুল ইসলাম ইমরান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৯ বার পড়া হয়েছে

পূর্ণাঙ্গ জরুরি বিভাগ চালু ও কোভিডের পাশাপাশি ননকোভিট পেশেণ্ট ভর্তির দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসদের কর্মবিরতি পালন করেছে।

সোমবার (২৮সেপ্টেম্বর ২০২০) সকাল ১১ টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে। এই সময় ইন্টার্ণ চিকিৎসরা বলেন, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সাতক্ষীরা মেডিকেলে জরুরি বিভাগ চালু হয়নি। এতে সাতক্ষীরাবাসী চিকিৎসা বঞ্চিত হচ্ছেন জানিয়ে তারা আরও বলেন, জরুরি বিভাগে দায়িত্ব পালনের শিক্ষা ও অভিজ্ঞতা থেকে ইন্টার্ন চিকিৎসকরা বঞ্চিত হচ্ছেন। ভবিষ্যত পেশাগত জীবনে তাদের শিক্ষাগত এই ঘাটতি থেকে যাবে বলে জানান তারা। ইন্টার্ন চিকিৎসকরা আরও জানান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সরকার কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলেও তা কাজে আসছে না। টেকনিসিয়ানের অভাবে এসব সরঞ্জাম পড়ে আছে। সাতক্ষীরার আপামর সাধারণ মানুষ এই প্রতিষ্ঠান থেকে সেবা বঞ্চিত হচ্ছে। ইতিপূর্বে একই দাবিতে ৪ বার একই ধরণের কর্মসূচি পালন করা হলেও শিক্ষার্থিদের এই যোক্তিক দাবির প্রতি অজানা কারণে মেডিকেল কলেজ প্রশাসন উদাসীনতার পরিচয় দিচ্ছে। তারা আরও বলেন আমরা আমাদের জীবনের ৫টি গুরুত্বপূর্ণ বছর হারিয়ে ফেলেছি ,আর আমাদের শিক্ষকদের এ বিষয়ে কিছু বললেই আমাদের নানা ধরণের হুমকি দিতে থাকে। আগামী তিন কর্মদিবসের ভিতর এই দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়া হুশিরারি দেন তারা। ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনে কার্যত মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ও প্রিন্সিপাল অবরুদ্ধ হয়ে পড়ে। পরে সাতক্ষীরা সদর থানার ওসি হস্তক্ষেপে তারা অবমুক্ত হন। এই বিষয়ে মেডিকেল কলেজের তত্ত¡বধায়ক ডাঃ রফিকুল ইসলাম বলেন, তাদের দাবি যৌক্তিক কিন্তু পর্যাপ্ত জনবল ছাড়া আমদের পক্ষে এই মূহুর্তে জরূরি বিভাগ চালু করা সম্ভব না। তবে আমরা চেষ্টা করছি। আগামী কাল আমরা মানানীয় সিভিল সার্জনের সাথে বসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে এই সময় বক্তব্য রাখেন ইন্টার্ন ডাঃ মেহেদি হাসান, ডাঃ আজমল হোসেন, ডাঃ জান্নাত, ডাঃ মোবারক প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!