রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ দুইজন মাদক বিক্রেতা আটক

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৯১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো.খসরু শেখ ও তার সহযোগী রইচ সিকদারকে সাড়ে ৮ শত পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

এ সময় ইউপি সদস্য খসরুর কাছ থেকে ৬০০ পিছ ও রইচের কাছ থেকে ২৫০ পিছ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। আটক খসরু শেখের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। সে ওই গ্রামের উলু মিয়া শেখের ছেলে। তার সহযোগী রইচ সিকদার একই গ্রামের দাউদ সিকদারের ছেলে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় গণমাধ্যম কর্মীদের জানান, সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে বাড়ী সাবেক ইউপি সদস্য খসরু শেখ দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে অবৈধ ইয়াবা বিক্রি করে আসছিলো। রোববার এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো.মাসুম বিল্লাহ, এএসআই মো. শামছুল, ডিবি সদস্য কং সৈয়দ পলাশ আলী, মো.আক্তার কাজী, মো.রুহল আমিন ও মো.ইকবাল সহ ডিবি পুলিশের একটি চৌকস দল মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ের টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টারের বিপরীতে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর থেকে সাবেক ইউপি সদস্য খসরু ও তার সহযোগী রইচ সিকদারকে সাড়ে ৮ শত পিছ ইয়াবাসহ আটক করে।

পরে আটককৃতদেরকে আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!