শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা পৌরসভা চত্বরে বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ন্যাশলনাল ব্যাংকের বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সিইও মো. নাজিম উদ্দিন, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার এস.পিও মো. ইলিয়াস ইকবাল, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, পৌরসভার কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর কাউন্সিলর শেখ শফিক-দৌলা- সাগর, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌর কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা পৌর নিবার্হী কর্মকর্তা মো. লিয়াকত আলী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার সেকেন্ড অফিসার এস.ইও মো. শফিকুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার এফ.ইও পৌরসভার বুথ ইনচার্জ মো. শরীফ আজম শিমুল প্রমুখ।

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরা পৌরসভার নাগরিক সেবা হয়রানী মুক্ত ও সহজতর করতে এখন থেকে পৌরসভায় স্থাপিত ন্যাশনাল ব্যাংকের বুথে পানির বিল, পৌর কর বিল, ট্রেড লাইসেন্স’র বিলসহ বিভিন্ন পৌরসভার সেবার সরকারি খরচ বুথের মাধ্যমে পরিশোধ করা যাবে। এখন আর ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইন দেওয়ার দিন শেষ। অফিস ডেতে সারাদিন বুথের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে।

বুথের উদ্বোধন শেষে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রসহ কর্মকর্তা ও কাউন্সিলরদেরকে ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পৌরসভার বিল কালেকশন বুথ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!