বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

জেলা প্রশাসনের দেওয়া কম্পিউটার উপহার পেল গোপালগঞ্জ প্রেসক্লাব

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০৮ বার পড়া হয়েছে

জেলা প্রশাসনের দেওয়া কম্পিউটার উপহার পেল গোপালগঞ্জ প্রেসক্লাব

গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ডেস্কটপ কম্পিউটার উপহার পেয়েছে গোপালগঞ্জ প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২০) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা প্রশাসক শাহিদা সুলতানা নিজে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব, সিনিয়র সাংবাদিক সৈয়দ মিরাজুল ইসলামের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আল মারুফ, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিন্টু বিশ্বাস, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি, সিনিয়র সাংবাদিক সৈয়দ মুরাদুল ইসলাম, সাংবাদিক মো.আলিমুজ্জামান, সাংবাদিক মো.মিজানুর রহমান ও সৈয়দ অছিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা গণমাধ্যমকে বলেন, প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় গোপালগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা করোনাকালীন পরিস্থিতির শুরু থেকেই সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে চলেছেন, যা সত্যিই প্রশংসার দাবীদার। তাদের কর্মকান্ড নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করতে এবং কাজের দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ডেস্কটপ কম্পিউটার উপহার স্বরূপ বিতরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!