মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া সাতক্ষীরায় আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত  আশুলিয়ায় মা দ ক, কি শো র গ্যাং ও স ন্ত্রা সে র অ ভি যো গে বি ত র্কি ত ‘ই য়া বা সজীব’, ছাত্রদল থেকে ব হি ষ্কা রে র দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল নতুন সরকার, পুরোনো রাষ্ট্রপতি: কৌশল কোথায় বিএনপির?-ডঃ এ জেড এম মাইনুল ইসলাম পলাশ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বার্ষিক কার্যক্রম বিষয়ে এফজিডি, সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা সভা

সাতক্ষীরার বড় বাজারের রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন নব-নির্বাচিত সেক্রেটারী আব্দুর রহিম বাবু

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার মাধ্যমে বাজারের রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নব-নির্বাচিত সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু। নির্বাচনে জয়লাভের পরই সংগঠনের উন্নয়নের স্বার্থে বাজারের রাস্তা সংস্কারের জন্য সাতক্ষীরা পৌর মেয়রের সাথে দেখা করেন এবং বাজারে ক্রেতা বিক্রেতাদের চলাচলের অনুপযোগি রাস্তা সংস্কারের দাবী জানান নব-নির্বাচিত সেক্রেটারী আব্দুর রহিম বাবু।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ২০২০) দুপুরে সুলতানপুর বড় বাজারে সরেজমিনে রাস্তারের অবস্থা দেখতে আসেন পৌরসভার ০৪নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার এসও সাগর দেবনাথ ও কামরুজ্জামান শিমুল প্রমুখ। এসময় নব-নির্বাচিত সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু বাজারের চলাচলের অনুপযোগি রাস্তা ঘুরে ঘুরে দেখান। এসময় পৌর কাউন্সিলর বলেন, বাজারের রাস্তা কর্দমাক্ত ও বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগি। আপাতত চলাচলের উপযোগি করা হবে। আগামীতে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হবে বলে আশ^াস প্রদান করেন।’ এসময় শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!