বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গ্রীণ মাল্টা চাষে লাভবান হচ্ছে সাতক্ষীরার কৃষকরা

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২১ বার পড়া হয়েছে

গ্রীণ মাল্টা (বারি-১) জাতের লেবুর চাষ করে লাভবান হয়েছেন সাতক্ষীরার কৃষকরা। পানি ও মাটি লবণাক্ত হওয়ায় সাতক্ষীরার মাল্টায় মিষ্টতা বেশি। এক একটি গাছ বেঁচে থাকে ৪০ থেকে ৪৫ বছর। কোনো প্রকার রাসায়নিক সারের ব্যবহার ছাড়াই উৎপাদিত মাল্টার বাজার মূল্য ও চাহিদা বেশি বলে জানিয়েছেন কৃষকরা।

সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ছনকা গ্রামের কৃষক সাইফুল ইসলাম খোকন গত তিন বছর যাবত মাল্টার চাষ করছেন। ১১ বিঘা জমির ওপর তার বাগানে প্রতিটি গাছে ৭০ থেকে ৮০ কেজি মাল্টা হয়ে থাকে। গাছের বয়স ৫ বছরের বেশি হলে প্রায় তিন মন মাল্টা পাওয়া যায় প্রতিটি গাছে । এতে পোকা মাকড়ের তেমন কোনো উপদ্রব নেই। দেশি বাতাবি লেবুর গাছে কলম বেঁধে তিনি মাল্টা গাছের সম্প্রসারন ঘটিয়েছেন। এজন্য মাল্টা গাছের বয়সও হয় ৪০ থেকে ৪৫ বছর। তিনি বলেন তার দেখাদেখি সাতক্ষীরায় এখন ৩০ /৩৫ বিঘা জমিতে মাল্টা চাষ করছেন কৃষকরা। তার কাছে এখনও ১২ হাজার মাল্টা চারার অর্ডার রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মাল্টা চাষী সাইফুল ইসলাম খোকন বলেন,‘রাঙ্গামাটি ঘুরতে যেয়ে মাল্টার চাষ দেখে আগ্রহী হই। মাল্টা যাতে বিদেশ থেকে আমদানি না করতে হয় সেজন্য দেশের চাহিদা মেটানোই আমার লক্ষ্য’।

তিনি বলেন ‘মাল্টা চাষে কোনো সমস্যা নেই। কোনো প্রকার রাসায়নিক ছাড়াই উৎপাদিত গ্রীণ (বারি-১) জাতের মাল্টা খুবই মিষ্টি,সুস্বাদু ও পুষ্টিকর। এখানকার পানি ও মাটি লবণাক্ত হওয়ায় এর মিষ্টতা বৃদ্ধি পেয়েছে’।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসে গাছে ফুল আসে। আগস্টে মাল্টা পূর্ণতা লাভ করলে শুরু হয় বেচাকেনা। বছরের বাকি সময় ধরে গাছের পরিচর্যা করতে হয়। জৈব সার প্রয়োগ করতে হয়।

দেশে যখন মাল্টা বাজারে উঠতে শুরু করে তখন বিদেশ থেকে মাল্টা আমদানি বন্ধ রাখার জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এতে দেশে উৎপাদিত মাল্টা আরও বেশি বাজার পাবে বলে তিনি উল্লেখ করেন।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক
মো. নুরুল ইসলাম জানান, জেলায় এ বছর ১৫ হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে। সাতক্ষীরার মাল্টা খুবই মিষ্ট ও সুস্বাদু। আমরা চাষীদের মাল্টা চাষে আরো উৎসাহিত করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!