শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

তালায় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে কাজের বিনিময় অর্থ প্রদান

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারকে কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীর আওতায় তিন ধাপে ৩ লক্ষ ৮২ হাজার ৮ শত টাকা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ।

উপজেলার তেঁতুলিয়া, খলিলনগর ও তালা সদর ইউনিয়নের উপকারভোগিদের মাঝে উক্ত অর্থ বিতরণ করা হয়। রবিবার দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ সাইক্লোন আম্পানে রেসপেন্স-২০২০ প্রজেক্টের আওতায় কাজের বিনিময়ে অর্থ কর্মসূচীর শেষ ধাপের অর্থ বিতরণ করা হয়।

তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী সরকারী প্রাথমিক বিদ্যালয়, খলিলনগর ইউনিয়নের পূর্ব খলিলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তালা সদর ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর স্ব-স্ব কার্যক্রমের স্থানে এই অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি অসীম কর্মকার, উত্তরণ এর প্রকল্প সম্বয়কারী হাসিনা পারভীন, উত্তরণের হেদায়ত উল্লাহ মুকুল ও রাহুল দৈসহ উপকারভাগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত ৫৮ টি পরিবারের প্রত্যককে প্রতিদিন ৩০০ টাকা হারে ২২ দিনের কাজের জন্য ৬ হাজার ৬ শত টাকা প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে ৩৮ জন নারী ও ২০ জন পুরুষের মাঝে উক্ত অর্থ বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!