শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান আশাশুনিতে যুবককে নি র্যা ত নে র পর শ্বা স রো ধ করে হ ত্যা করে আ ত্ম হ ত্যা র প্রচার শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব

বর্ণাঢ্য আয়োজনে সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামানের ৫৮ তম জন্মদিন পালন

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১৭ বার পড়া হয়েছে

বে- সরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এর নির্বাহী প্রধান বাংলাদেশের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব, আবৃত্তি শিল্পী মোস্তফা নুরুজ্জামান এর ৫৮ তম শুভ জন্মদিন উৎসব পালন উপলক্ষে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় সাতক্ষীরার কালিগঞ্জ সুশীলন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জন্মদিন উৎসব উদযাপনে সাংবাদিক, সূধী ও সুশীলন পরিবারের কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দের অংশগ্রহনে সুশীলন এর নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের জন্মদিন উৎসব এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কেক কাটেন সুশীলন কার্য-নির্বাহী কমিটির সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, সুশীলন উপ-পরিচালক সু-সংগঠক মোস্তফা আখতারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, কালিগঞ্জ কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল হান্নান, অধ্যাপক শ্যামাপদ দাস, সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সুশীলন এর নির্বাহী সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম, অধ্যাপক ইন্দ্রজিৎ মন্ডল, কালিগঞ্জ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার আজমল হোসেন, কালিগঞ্জ বন্ধু কল্যান সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সংস্কৃতি সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু সুশীলনের আনারুল ইসলাম অমল সরকার প্রমুখ জন্মদিন উৎসবে মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে জন্মদিন উৎসব পালন করা হয়। কালিগঞ্জের শুধু নয়, খুলনা বিভাগের কৃতি সন্তান মোস্তফা নুরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ১৯৯১ সালে সুশীলন এনজিও যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে সেই সুশীলন আজ ৩০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। হাজার হাজার কর্মী কর্মকর্তার আন্তরিকতায় দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের অধিকার আদায় এবং অবহেলিত বঞ্চিত সমাজের পিছিয়ে পড়া মানুষের সামনে এসে প্রতিষ্ঠ করে আসছেন। সংস্থাটি সুনিপুনভাবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বৃক্ষ, মৎস্য, দুর্যোগ, হতদরিদ্র পরিবারের গৃহনির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন। বাংলাদেশের মধ্যে সুশীলন এনজিও আজ প্রতিষ্ঠায় সাফল্য অর্জনে সকলের প্রশংসা কুড়িয়েছে। শুভ শুভ শুভ হোক জন্মদিন শুভ হোক, নির্বাহী প্রধান এর জন্মদিন শুভ হোক সুশীলনের অগ্রযাত্রা আরো বৃদ্ধি পাক এই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ গোলাম মোস্তফা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!