বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২১ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র দশম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২০) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠকে বক্তব্য রাখেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, আফতাব উদ্দিন সরকার, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী ও কাজী কানিজ সুলতানা প্রমুখ।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যসহ একাদশ জাতীয় সংসদের যে সকল সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। কমিটি দুর্যোগকালীন সময়ে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের জন্য কাজের উপর ভিত্তি করে সম্মানী ভাতা প্রদান করার সুপারিশ করে। বৈঠকে অতি দারিদ্রদের জন্য কর্মসূচি বাস্তবায়ন প্রকল্পে (৪০ দিনের কর্মসূচি) ২০০ টাকার পরিবর্তে একজন শ্রমিকের দৈনিক মজুরি নূন্যতম ৫০০ টাকা করার সুপারিশ করা হয়। বৈঠকে চলমান সকল উন্নয়ন প্রকল্পের উপর মাল্টিমিডিয়া উপস্থাপন করা হয় এবং নদী ভাঙ্গন প্রবণ এলাকায় সরকারী স্থাপনা নির্মানের ক্ষেত্রে স্টীল স্ট্রাকচার স্থাপনা নির্মানের সুপরিশ করা হয়। কমিটি অধিদপ্তর ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক বদলী সংক্রান্ত বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করে তা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে। বৈঠকে মাদককে সামাজিক বিপর্যয় বিবেচনা করে তা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের আওতায় আনার সুপারিশ করা হয়। বৈঠকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর মেরামত কাজ অক্টোবর হতে ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে তাগিদ দেয়া হয়। কমিটি বর্তমান দুর্যোগ মোকাবেলায় এই মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর জন্য সুপারিশ করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক হতে দশম বৈঠক পর্যন্ত একাদশ জাতীয় সংসদের প্রথম রিপোর্ট পরবর্তী সংসদ অধিবেশনে উপস্থাপনের সুপারিশ করে।’ এসময় বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!