শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তালায় করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় করোনা ভাইরাস ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সোমবার (১৪ সেপ্টেস্বর ২০২০) সকালে জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্যাকেজ ত্রাণ বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। জাতপুর করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির আয়োজনে, স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ এর সহযোগিতায় এলাকার ৮৬ পরিবারের মাঝে উক্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় সমাজ সেবক মোঃ ইয়াকুব বিশ্বাস, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, জাতপুর করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির সভাপতি তামজীদ হোসেন, সাধারণ সম্পাদক হেদায়তুল্লাহ মুকুল, মোঃ জগলুল বিশ্বাস, মোঃ বক্কার বিশ্বাস, উত্তরণের মোঃ রেজওয়ান উল্লাহ, মির্জা মনিরুল ইসলামসহ উপকারভোগিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিটি প্যাকেজে ১০ কেজি চাল ও ২ কেজি মসুর ডাল সরবরাহ করা হয়। আপদকালীন সময়ছ উক্ত খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!