মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ব্রহ্মরাজপুর সাকলা গেটে পানি নিষ্কাশন ভার্চুয়াল’র মাধ্যমে উদ্বোধন 

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌর এলাকা ও সদরে ভারি বর্ষণে প্লাবিত এলাকার জলাবদ্ধতা দুর করতে ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাকলা স্লুইচ গেট দিয়ে পাম্প মেশিনের মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাকলা স্লুইচ গেটে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল’র মাধ্যমে পানি নিষ্কাশনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন,‘সাতক্ষীরার প্রধান সমস্যা জলাবদ্ধতা। অপরিকল্পিত মৎস্য ঘের ও অপরিকল্পিত গৃহ নির্মাণ জলাবদ্ধতার প্রধান কারণ। ক্যানেল করে বা ড্রেণ করে এ পানি নিষ্কাশন সম্ভব নয়। ভারী বর্ষণে প্লাবিত এলাকার চেয়ে নদীর উচ্চতা আরো উপরে। মেশিন দিয়ে তিনদিন পানি নিষ্কাশন করার পর যদি একদিন আধা ঘন্টা ভারী বর্ষণ হয় আগের চেয়ে পানি বেশি বৃদ্ধি পাচ্ছে। নিচু এলাকার পানি কিভাবে উচু নদীতে যাবে। যারা পানি নিষ্কাশনের দাবীতে আন্দোলন করছে তারা সরেজমিনে গিয়ে অবস্থাটা দেখে আসলেই বুঝবে। জলাবদ্ধতা দুরীকরণে নদী খননের বিকল্প নেই। ইছামতি, মরিচ্চাপ ও বেতনাসহ সাতক্ষীরার কয়েকটি নদী পুনখনন করতে হবে। সাতক্ষীরার জন্য জননেত্রী শেখ হাসিনার দেওয়া প্রকল্প বাস্তবায়ন হলেই সাতক্ষীরার জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, সদস্য এস.এম আবুল কালাম, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ব্রহ্মরাজপুর ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান প্রমুখ। ৪টি ইলেকট্রিক পাম্পের মাধমে পানি নিষ্কাষনের উদ্বোধন করা হয়। আগামী দুই একদিনের মধ্যে আরো ৪টি পাম্প সংযোজন করা হবে। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা এবং জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!