বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া

বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর যোগদান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব যোগদান করেছেন।

৬ সেপ্টেম্বর ২০২০ সকাল ১০.৩০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ অফিস কক্ষে তিনি যোগদান পত্রে স্বাক্ষর করেন এবং এরপর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কিউ.এম. মাহবুব বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া পাঠ করেন। এ সময় অন্যদের মধ্যে সদ্য বিদায়ী ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. শাহজাহান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুর রহিম খান, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বিজনেস স্ট্যাডিজের ডিন শেখ আশিকুর রহমান প্রিন্স, রেজিস্ট্রার প্রফেসর ড. মো: নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মো: রাজিউর রহমন, পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. গোলাম হায়দার, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জি: এস.এম. এস্কান্দার আলী, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। 

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। বাদ যোহর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এ.কিউ.এম. মাহবুব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!