বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

জামিন পেলেন তালা প্রেসক্লাবের সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মশিয়ার

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১২৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় লুৎফর নিকারী হত্যা মামলায় জামিন পেলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবৈর সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান। রবিবার সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মফিজুর রহমানের বেঞ্চ জামিন পান তিনি। সন্ধ্যা ৬ টার দিকে তিনি মুক্তি পান।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে তালার জেয়ালা নলতা গ্রামের নেলবুনিয়া বিলে মাছ ধরছিল ঐ গ্রামের লুৎফর রহমান নিকারীর ছেলে সেলিম নিকারী। ওই স্থানে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের মৎস্য ঘের রয়েছে। ওই ঘেরের কর্মচারীরা ঘের থেকে মাছ চুরির অভিযোগে সেলিম নিকারীকে আটক করে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে খবর দেয়। সরদার মশিয়ার রহমান ঘটনাস্ল পৌঁছে সেলিম নিকারীকে ছেড়ে দেয়। এদিকে ছেলেকে মাছ চুরির অভিযোগে মারপীট করেছে খবর পেয়ে সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী ছেলেকে বাঁচাতে বাড়ি থেকে ছুটে ঘটনাস্থলে যাওয়ার পথ আকস্মিক মৃত্যুবরণ করে। তবে তার পরিবারের দাবী লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে তালা থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পুত্র সেলিম নিকারী। উক্ত মামলায় সরদার মশিয়ার রহমানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!