মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া সাতক্ষীরায় আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স ও ইয়াতিম খানায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত  আশুলিয়ায় মা দ ক, কি শো র গ্যাং ও স ন্ত্রা সে র অ ভি যো গে বি ত র্কি ত ‘ই য়া বা সজীব’, ছাত্রদল থেকে ব হি ষ্কা রে র দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল নতুন সরকার, পুরোনো রাষ্ট্রপতি: কৌশল কোথায় বিএনপির?-ডঃ এ জেড এম মাইনুল ইসলাম পলাশ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বার্ষিক কার্যক্রম বিষয়ে এফজিডি, সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা সভা শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত পুলিশের সাতক্ষীরায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫৪৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জেলা এলজিইডি’র আয়োজনে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ত্রৈ-মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর ) সকাল ১০টায় কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)-এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো.এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈ-মাসিক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (আইডব্লিউআরএম) মো.আলি আখতার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (আইডব্লিউআরএম ওএন্ডএম) স. ম. আবদুস সালাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (আইডব্লিউআরএম পিএন্ডডি) মোহাম্মদ খালেদ চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদপুর অঞ্চল মোহাম্মদ আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক (এসএসডব্লিউআরডিপি ২য় পর্যায়) শেখ মোহাম্মদ নূরুল ইসলাম।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা প্রকৌশলী, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও পাবসস লিমিটেডের সকল সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এরপর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.আলি আখতার হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকলের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!