বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

সাতক্ষীরায় তারেক রহমানের ১৩ তম কারামুক্তি দিবস ও খালেদা জিয়ার সুস্থতা কামনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সদর থানা ও পৌর শাখার উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ের সদর থানা যুবদলের সভাপতি শাহীনুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তেব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তেব্য রাখেন, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তেব্য রাখেন, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম বাবু, আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, সদর যুবদলের সভাপতি শাহীন, পৌর যুবদলের সভাপতি ফরিদুজ্জামান ফরিদ, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আসিফুর রহমান তুহিন, মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, খোরশেদ আলম (মেম্বর), মনিরুজ্জামান পিন্টু (মেম্বর), সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক আলীমুজ্জামান আলিম, শহর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

এছাড়া অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলনে, শেখ রাজিবুল ইসলাম, রুহুল আমীন পাড়, সেলিমুজ্জামান সেলিম, শিবলু, আরিফুর রহমান আলা, জিয়াউর রহমান, আফজাল, রুবেল, শেখ জামাল, কবির, সালাউদ্দীন আহমেদ, আবু রায়হান, আব্দুল আজিজ, উজ্জ্বল সাধু, কবির, দরগাহপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ ইয়াদ আলী প্রমুখ।

এসময় বক্তারা কেন্দ্রীয় কমিটিকে উদ্দেশ্য করে বলেন, সাতক্ষীরায় যুবদল ভেঙ্গে দিয়ে যারা দলের জন্য জেল খটেছে। যারা পুলিশের গুলি খেয়েছে এবং যারা রাজপথে সব সময় আন্দোলন করেছে এমন প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন করে জেলা যুবদল গঠনের আহবান জানান। আর যদি সেটি না হয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করে নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!