বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ 

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই মটর সাইকেল উদ্ধারসহ আটক -২

।।হেলাল উদ্দীন।।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল সহ দুই চোর কে আটক করেছে। আটককৃত মটর সাইকেল চোরের নাম ইসমাইল হোসেন (২১), মাসুদ রানা(২৮)। এদের মধ্যে ইসমাইল পুষ্পকাটির মোজাফ্ফার সরদারের ছেলে। অপর দিকে মাসুদ একই এলাকার আলমঙ্গীর সরদারের ছেলে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, সাতক্ষীরা গোয়েন্দা অফিসে ০২/৯/২০২০ তারিখের ১৮ নং জিডি মূলে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এঁর দিন নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির এসআই ফরিদ হোসেন, এএসআই জসিম উদ্দীন, এএসআই নাসির উদ্দিন, কং নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শহরের পানসি হোটেলের পাসে অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় কালে ইসমাইল হোসেন ও মাসুদ রানা কে আটক করে ডিবির ঐ চৌকশ টিম। এসময় তাদের কাছ থেকে একটি কালো রংয়ের Tvs Metro 100cc মটর সাইকেল উদ্ধার করা হয়।

আটক ও মোটর সাইকেল জব্দের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান, আটকৃতদের নামে ডিবির এসআই ফরিদ হোসেন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে ডিবির এসআই মহাসিন হাওলাদারের উপর। তিনি আরো জানান আটককৃতদের বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!