শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

তালায় সি.আর দত্ত স্মরনে নিরব মানববন্ধন অনুষ্ঠিত

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় বীর উওম মেজর জেনারেল (অবঃ) সি.আর দত্ত স্মরনে নিরব মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে তালা প্রেস ক্লাবের সামনে তালা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

তালা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ঘোষ সরজিৎ কুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দাশ বাপি’র পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে উপস্থিত ছিলেন তালা প্রেস ক্লাবের সভাপতি ও তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব ঘোষ বাবলু, অধ্যক্ষ রাম প্রসাদ দাস, সংকর কুমার দাস, প্রকাশ দালাল, দেবাশীষ রায়, কার্তিক রায়, মনোরঞ্জন মন্ডল প্রমূখ।

মানববন্ধন উপস্থিত নেতৃবৃন্দ সি আর দও’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, শোককে শক্তিতে পরিনত করে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সি.আর দত্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি হিসেবে আমৃত্যু দায়িত্বরত ছিলেন এবং মহান মুক্তিযোদ্ধের সময় চার নং সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!