রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই ঘণ্টার ব্যবধানে এক নারীসহ তিন জনের মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩৬৩ বার পড়া হয়েছে

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ ঘণ্টার ব্যবধানে এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ৈ, সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে রবিবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ৮৭ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৯ জন।

মৃত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত জিয়া উদ্দীনের ছেলে নেছার আহমেদ (৬৫), একই উপজেলার শ্রীকলা গোবিন্দপুর গ্রামের আহাদুল্লাহ’র ছেলে জামাত আলী (৭০) ও মৌতলা দুদলী গ্রামের মমতাজ উদ্দীনের স্ত্রী ফিরোজা খাতুন(৭৮)।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের নেছার আহমেদ গত ২৩ আগস্ট দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় নিবিড় পরিচর্যা ইউনিট। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৭ টায় তিনি মারা যান।

এদিকে, একই উপসর্গ নিয়ে গত ২০ আগষ্ট সকালে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন একই উপজেলার শ্রীকলা গোবিন্দপুর গ্রামের জামাত আলী। তিনিও রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যান।

এছাড়া, করোনার উপসর্গ নিয়ে গত ২০ আগস্ট দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন একই উপজেলার মৌতলা দুদলী গ্রামের ফিরোজা খাতুন। তিনিও রবিবার সকাল ৯ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যান। মৃত তিন জনেরই নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার অনুমতি দেয়া হয়েছে। একই সাথে তাদের বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনের বলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!