শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রয়াত দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি’র কবর জিয়ারত করলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৫৪১ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি’র কবর জিয়ারত করলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সোমবার দুপুরে দেবহাটা উপজেলার চাদপুর গ্রামে মরহুম আব্দুল গনি’র বাড়িতে যান এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে দেবহাটা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গনির কবর জিয়ারত করেন। এসময় এমপি রবি মরহুমের পরিবার, দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সুরা ফাতিহা, সুরা এখলাছ ও দরুদ শরীফ পাঠ করেন এবং মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় এমপি রবি কবরস্থানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন এবং বলেন, আলহাজ্ব আব্দুল গনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ্যরে প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। প্রয়াত আব্দুল গনি আমার একজন প্রিয় ও কাছের মানুষ ছিলেন। তার মৃত্যু আমাকে কাঁদিয়েছে এবং আমি দারুনভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। যেদিন আব্দুল গনি মারা যান সেদিন আমি করোনা আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসাধীন ছিলাম। তাই আমি আমার প্রিয় মানুষটাকে শেষ দেখা দেখতে পারিনি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু ও মরহুমের ছেলে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস সাত্তার মনিসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!