শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পুলিশের ক্রাইম কনফারেন্সে শ্রেষ্ঠ হলেন তালা সার্কেলের সিনিয়র এএসপি হুমায়ুন কবির

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৪৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের জুলাই/২০ মাসের মাসিক ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।অপরাধ পর্যালোচনা সভায় জুলাই/২০২০ এঁর শ্রেষ্ঠ চৌকস অফিসার (সার্কেল) নির্বাচিত হন তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির।এছাড়া ক্রাইম কনফারেন্সে জেলার চৌকস অফিসার ইনচার্জ নির্বাচিত হন পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ। এছাড়া অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ চৌকস তদন্তকারী কর্মকর্তা নির্বচিত হন পাটকেলঘাটা থানার পরিদর্শক তদন্ত জেল্লাল হোসেন প্রমুখ।

ক্রাইম কনফারেন্সে সর্বপরি ভালোকাজে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ও প্রথম স্থান অধিকার করায় তালা সার্কেলের সিনিয়র এএসপি, পাটকেলঘাটা থানার ওসি ও পরিদর্শক তদন্তের হাতে পুরুস্কার তুলে দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।জেলা পুলিশের ক্রাইম কনফারেন্সে এসময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মো: আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি ইয়াছিন আলি, তালা সার্কেলের সিনিয়র এএসপি হুমায়ুন কবির, ডিএসবির সহকারী পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,গোয়েন্দা শাখার ইনচার্জ মহিদুল ইমলাম, সাতক্ষীরা থানার ওসি মো: আসাদুজ্জামান,ট্রাফিক পুলিশের টিআই সহ সকল থানার অফিসার ইনচার্জ গণ উক্ত ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!