মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শেখ রাসেল শিশু কিশোর পরিষদে’র আয়োজনে ২১আগস্টে নিহতদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৯২ বার পড়া হয়েছে

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র আয়োজনে ২১ আগস্ট নিহতদের স্মরণ আলোচনা সভা ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামানর সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মোঃ নুরুল হক। এসময় তিনি বলেন, ‘সস্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে সেদিন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচষ্টাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এই হামলার পেছনে বিএনপির প্রত্যক্ষ মদদ রয়েছে। তার হাওয়া ভবন থেকেই এই হামলার পরিকল্পনা করা হয়। সৌভাগ্যবশত সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান। আমরা ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সব খুনিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি করছি।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি মোঃ আব্দুল আলিম সরদার, পৌর শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মীর রিয়াছাত আলী (ক্যাপ্টেন রাজা), মধুমোল্লারডাঙ্গী মসজিদ কমিটির সভাপতি আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস হোসেন রুবেল, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি হাজী মহসীন মোল্লা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল, মোঃ আলম, সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাও. মামুনার রশীদ ও ওমর আলী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!