শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু 

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৩৪৩ বার পড়া হয়েছে
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকছল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
মৃত ওই ব্যক্তির নাম আলাউদ্দিন সরদার (৬৮)। তিনি তালা উপজেলার কুমিরা ইউনিয়নের নোয়াকাটি গ্রামের নেয়েজ আলী সরদারের ছেলে।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত ১৫ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন তালা উপজেলার নোয়াকাটি গ্রামের আলাউদ্দীন সরদার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার  ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। এর আগে গত ১৬ আগষ্ট তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও পর্যন্ত তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। তিনি আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তার বাড়ি।
এনিয়ে, সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে শুক্রবার পর্যন্ত মারা গেছেন ৭৩ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৬ জন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!