বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সাতক্ষীরার হিরো ডিলার কাশেম মোটরসের উদ্যোগে ইফতার মাহফিল সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অ নি য় ম ও জ ন দু র্ভো গে র অ ভি যো গ  তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মা ম লা ও হা ম লা র প্র তি বা দে তালায় মানববন্ধন  সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমনে এক জেলে আহত

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯০ বার পড়া হয়েছে

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছছন এক জেলে। সোমবার সকালে বাঘের আক্রমণে আহত ব্যক্তিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে রবিবার সন্ধ্যার আগে কৈখালী ফরেস্ট স্টেশনের দারগাং বড়খালে এ হামলার ঘটনা ঘটে। বাঘের থাবায় তিনি মুখে ও মাথায় তিনটি স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

আহত জেলের নাম আবু হায়াত ঢালী (৪৮)। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত. আহসান ঢালীর ছেলে।

ফিরে আসা জেলে টেংরাখালি গ্রামের বাবলু সানা জানান, গত ২৯ জানুয়ারী আবু হায়াত ঢালী, নুর ইসলাম গাজী ও আমিসহ তিনজন কৈখালী ফরেস্ট ষ্টেশন অফিস থেকে বৈধ পাশ নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যায়। রবিবার সন্ধ্যার আগে সুন্দরবনের দারগাং বড় খালের মধ্যে জ্বালানী জোগাড় করার জন্য নৌকা থেকে আমরা খালের পাশে প্রবেশ করি। এ সময় হঠাৎ আবু হায়াত ঢালীর উপর বাঘটি হামলায় পড়ে এবং তার মুখ ও মাথার তিনটি স্থানে থাবা দেয়। তার আতচিৎকারে সাথে সাথেই নুরইসলাম ও আমি গাছের গায়ছ বাড়ি দিয়ে শব্দ করতে থাকি। এর কিছুক্ষণ পর বাঘটি আবার বনের ভিতরে চলে যায়। এরপর আবু হায়াত ঢালীকে উদ্ধার করে দ্রুত আমরা বাড়ি উদ্দেশ্যে রওনা হই। ভোর রাতে আমরা তাকে নিয়ে বাড়িতে আসি। এরপর সকালে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি অফিসার (মেডিকেল) রাজু ইসলাম জানান, বাঘের আক্রমণে আহত আবু হায়াতের বর্তমান শারীরিক অবস্থা ভালো রয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক এম.এ হাসান জানান, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে বন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!