মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মা দ ক, কি শো র গ্যাং ও স ন্ত্রা সে র অ ভি যো গে বি ত র্কি ত ‘ই য়া বা সজীব’, ছাত্রদল থেকে ব হি ষ্কা রে র দাবি এলাকাবাসীর সাতক্ষীরায় বিশিষ্টজনদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল নতুন সরকার, পুরোনো রাষ্ট্রপতি: কৌশল কোথায় বিএনপির?-ডঃ এ জেড এম মাইনুল ইসলাম পলাশ কালিগঞ্জের মথুরেশপুর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বার্ষিক কার্যক্রম বিষয়ে এফজিডি, সাক্ষাৎকার ও পর্যবেক্ষণের মাধ্যমে পর্যালোচনা সভা শ্যামনগরে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত পুলিশের সাতক্ষীরায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ব্যাংক গ্যারেজ থেকে ৬ মিনিটে মোটরসাইকেল চুরি জেলা পুলিশ সাতক্ষীরার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা 

বঙ্গবন্ধু’র সমাধিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৫৪৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী কে.এম. হাসানুজ্জামান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সার্কেল-৫) মো.শফিকুল ইসলাম, গোপালগঞ্জ বিভাগ থেকে সদ্য বিদায় নিয়ে বরিশাল বিভাগে যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী মো.ইসহাক মিয়া, গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো.মিলন আলী, টুঙ্গিপাড়া পৌর আ.লীগের সাবেক সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল সহ গোপালগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর, সমাধি সৌধ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি নওয়াব আলী’র পরিচালনায় পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাতে সকলে অংশ নেন।

এরপর সকলে বঙ্গবন্ধু’র স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়ি সহ অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!