বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

গোপালগঞ্জে যুবলীগ নেতা রাসেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ১২৬২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা যুবলীগ এ কর্মসূচি পালন করে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রায় ঘণ্টাব্যাপী চলমান এ মানববন্ধন কর্মসূচিতে যুবলীগের সাথে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এরপরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহিদ মাহমুদ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুবলীগ নেতা চৌধুরী আশিকুর হাসান শিমুল, রাসেল শিকদার, মাসুদ রানা, শরিফুল মোল্লা, শফিকুল ইসলাম শফিক, ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম, মো. আতাউর রহমান পিয়াল সহ আরো অনেকে বক্তব্য রাখেন। বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানায়।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সদর উপজেলাযুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে গত মঙ্গলবার (১১ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। এ ঘটনায় গত ৩০ জুলাই রাসেল মোল্লার মা নিজে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় তাঁর খালু কাজী মাহমুদ সহ অজ্ঞাত আরো ৫/ ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!