রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

কলারোয়াই জায়ের কুড়ালের কোপে জা খুন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৩৮১ বার পড়া হয়েছে

একটি ছাগল মেরে ফেলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়াা গ্রামের আপন জায়ের কুড়ালের কোপে নিহত হয়েছেন জা সখিনা খাতুন(৩০)। এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ে রাজিয়া খাতুন(১২)। 

বুধবার দুপুরে নিজেদের বাড়িতে এই ঘটনা ঘটে। এর আগে একটি ছাগল মেরে ফেলা নিয়ে একই পরিবারের দুই জায়ের মধ্যে তুমুল ঝগড়া বাধে। এরই জেরে এই নৃশংস ঘটনা ঘটে।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান ঘটনার পরপরই তিন ঘাতক সখিনার জা মর্জিনা খাতুন তার ভাসুর ইমামুল ইসলাম ও ভাসুরের ছেলে জাহিদকে গ্রামপুলিশ দিয়ে আটক করে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। অপরদিকে নিহত সখিনার মেয়ে রাজিয়া খাতুনকে গুরুতর আহত অবস্থায় কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারালো ও ভারি কুড়ালটি পুলিশ জব্দ করেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস জানান একটি ছাগল মেরে ফেলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ঘাতক মর্জিনা, তার ভাসুর ইমামুল ও ভাসুরের ছেলে জাহিদকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরও জানান ময়নাতদন্তের জন্য সখিনা খাতুনের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!